শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নাটোরে রেললাইন ক্ষতিগ্রস্ত, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের অদূরে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। খবর পেয়ে পুলিশ ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। স্থানীয় লোকজনও ভিড় জমিয়েছেন সেখানে।

 

নলডাঙ্গা থানা ও সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে বাসুদেবপুর রেলস্টেশন–সংলগ্ন একটি রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। খবর পেয়ে নলডাঙ্গা থানা ও সান্তাহার রেলওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনাস্থলে যান। এ সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা দেখতে পান, রেললাইনের সংযোগস্থলে উভয় পাশ থেকে দুই ইঞ্চি লোহা ভেঙে গেছে। এতে রেললাইনে কিছুটা গর্তের সৃষ্টি হয়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। ঘটনাটি জানার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে ধীরগতিতে পার করা করেছে।

 

নলডাঙ্গার বাসুদেবপুর রেলস্টেশনের কাছে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় জমান। ২৩  ডিসেম্বর শনিবার সকালে

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন  বলেন, ঘটনাস্থলে গিয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা পাওয়া গেছে। তবে এটা নাশকতা নাও হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণেও লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে।


নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমি তড়িঘড়ি করে ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি আপাতত নাশকতা বলে মনে হচ্ছে না। রেলেরও কারিগরি লোকজন আসছেন। তাঁরা খতিয়ে দেখবেন। রেলগাড়ির চাপে অনেক সময় লাইনের সংযোগস্থল ফেটে ভেঙে যেতে পারে। এটাও হয়তো তা–ই হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর