শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

২ ঘণ্টার মধ্যে কামিন্সের রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি স্টার্ক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩

মিচেল স্টার্ক কোথায় যাবেন? কলকাতায় না গুজরাটে? ২০ মিনিট ধরে আইপিএল নিলামে সেটারই লড়াই চলল। কখনো মনে হয়েছে স্টার্ক যাচ্ছেন কলকাতায়, কখনো গুজরাটে। কলকাতার গৌতম গম্ভীর ও গুজরাটের আশিস নেহেরার এই দর-কষাকষিতে বাড়ছিল স্টার্কের মূল্যও। শেষ পর্যন্ত আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক গেছেন কলকাতায়।

অথচ ২ ঘণ্টা আগেও নতুন ইতিহাস গড়েছিলেন স্টার্কের অস্ট্রেলিয়ান সতীর্থ প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে সানরাইজার্স হায়দরাবাদ দলে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এর চেয়ে বেশি দাম এবারের নিলামে আর হয়তো উঠবে না। তবে তখনো আসল আকর্ষণ বাকি ছিল। দুবাইয়ে আজ ২০২৪ সালের আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর