শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে পারবেন যাজকেরা: পোপ ফ্রান্সিস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১১

সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছেন পোপ ফ্রান্সিস। একে এলজিবিটি সম্প্রদায়ের জন্য বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেন, নির্দিষ্ট পরিস্থিতিতে সমকামী ও অনিয়মিত যুগলদের আশীর্বাদ করতে ক্যাথলিক যাজকদের অনুমতি দেওয়া উচিত।

 ১৮ ডিসেম্বর সোমবার ভ্যাটিকানের জারি করা একটি নথির অনুমোদন দেন পোপ ফ্রান্সিস। এতে তিনি আরও বলেন, ‘ঈশ্বর সবাইকে স্বাগত জানান। তবে প্রতিটি ঘটনা আলাদাভাবে বিবেচনা করার পর যাজকেরা আশীর্বাদ করবেন।’

তবে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছে, এসব আশীর্বাদ গির্জার নিয়মিত আচার-অনুষ্ঠানের অংশ করা উচিত হবে না। এ ছাড়া নাগরিক ইউনিয়ন কিংবা বিবাহের সঙ্গে সম্পর্কিত হওয়াও উচিত নয়। এর অর্থ, ভ্যাটিকান এখনো নারী-পুরুষের বিবাহে উৎসাহ জোগাচ্ছে।

 


সমকামিতা অপরাধ নয়, বললেন পোপ ফ্রান্সিস
এর আগে গত জানুয়ারিতে পোপ ফ্রান্সিস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাই সমকামিতা কোনো অপরাধ হতে পারে না।’

সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এলজিবিটিকিউদের অধিকার রক্ষায় তাঁদের পাশে দাঁড়াতে যাজকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেছিলেন, অনেক জায়গায় আইনের মাধ্যমে সমকামিতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এটা মোটেও ন্যায্য নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর