শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নেটফ্লিক্সের শীর্ষে ‘দ্য নাইট এজেন্ট’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

পাঁচটি কিংবা দশটি নয়, ১৮ হাজারের বেশি সিনেমা, সিরিজের মধ্যে কোনটি কতক্ষণ ধরে দর্শকেরা দেখেছেন—তেমন একটি ঢাউস তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। বলা হচ্ছে, বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইতিহাসে এবারই প্রথম এমন তথ্যবহুল পরিসংখ্যান প্রকাশ্যে এল।

১৩ ডিসেম্বর বুধবার নেটফ্লিক্সের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশিত হয়েছে। এতে ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও সিরিজের মধ্যে কোনটি কত সময় দেখা হয়েছে, তা জানানো হয়েছে।


এই ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে হলিউডের অ্যাকশন–থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট’। ২৩ মার্চ প্রকাশিত সিরিজটি ৮১২ মিলিয়ন ঘণ্টার বেশি দেখা হয়েছে। ম্যাথু কোয়ার্কের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন শন রায়ান। এরপর রয়েছে হলিউডের কমেডি ড্রামা সিরিজ ‘জিনি অ্যান্ড জর্জিয়া: দ্বিতীয় মৌসুম’ (৬৬২ মিলিয়ন ঘণ্টা), মা জর্জিয়া ও মেয়ে জিনির গল্পে সিরিজিটি নির্মাণ করেছেন সারাহ ল্যাম্পার্ট।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোরীয় সিরিজ ‘দ্য গ্লোরি: প্রথম মৌসুম’ (৬৬২ মিলিয়ন ঘণ্টা), স্কুলজীবনে সহপাঠীদের দ্বারা মানসিক নিপীড়নের শিকার এক তরুণীর গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আন গিল হো।



হলিউডের অতিপ্রাকৃত হরর–কমেডি সিরিজ ‘ওয়েডনেজডে: প্রথম মৌসুম’ (৫০৭ মিলিয়ন ঘণ্টা) রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেটফ্লিক্সের ‘ব্রিজারটন’ সিরিজের প্রিকুয়েল স্পিন–অফ ‘কুইন শার্লট: আ ব্রিজারটন স্টোরি’ (৫০৩ মিলিয়ন ঘণ্টা)।
নেটফ্লিক্স, ডিজনিসহ হলিউডের শীর্ষ স্টুডিওগুলোর বিরুদ্ধে আন্দোলনের মধ্যে হলিউডের শিল্পী, চিত্রনাট্যকারেরা অভিযোগ করেন, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দর্শকের সংখ্যা লুকিয়ে তাঁদের পারিশ্রমিক কম দেন।

এর মধ্যেই এই তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী দিনে বছরে দুবার এমন পরিসংখ্যান করা হবে। এটি দর্শক, প্রতিযোগী প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে নেটফ্লিক্সকে এমন বিস্তারিতভাবে তথ্য–উপাত্ত প্রকাশ করতে দেখা যায়নি। প্রতিষ্ঠানটি বলেছিল, পরিসংখ্যান প্রকাশ করে প্রতিযোগী প্রতিষ্ঠানকে নিজেদের পরিকল্পনা জানাতে চায় না। তবে পরবর্তী সময়ে তা অবিশ্বাসের জন্ম দেয়। আরও সচ্ছতা তৈরিতে এই তালিকা প্রকাশের প্রয়োজন দেখছে নেটফ্লিক্স।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর