শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৮ জুন ২০২৩, ১৮:২৮

করোনাভাইরাস

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৭ জুন শনিবার সকাল আটটা থেকে ১৮ জুন রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৮ জনই আক্রান্ত হয়েছেন ঢাকায়।

 

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫।

 

 

গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে ফরিদপুর ও নোয়াখালীতে। এ নিয়ে এ মাসে করোনায় ১১ জনের মৃত্যু হলো।

 

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫৭ জন।

 

 

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে। তিন বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর