শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সাকিবই তিন সংস্করণের অধিনায়ক : জালাল ইউনুস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮

যুক্তরাষ্ট্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল সাকিব আল হাসান জানিয়েছেন, আইপিএল, পিএসএল খেলা বাদ দিয়ে সামনে জাতীয় দলে তিনি বেশি সময় দিতে চান। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের এই কথায় স্বস্তি ফিরেছে বিসিবিতে।

একই সঙ্গে এই প্রশ্নও উঠছে সব সংস্করণে নিয়মিত খেললে সেক্ষেত্রে সাকিব কি অধিনায়কত্বও করবেন? প্রশ্নটা উঠছে এই কারণে, ওয়ানডেতে বিশ্বকাপ পর্যন্ত তাঁকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। সাকিব নিজেও ভারত বিশ্বকাপে যাওয়ার আগে বিষ্ফোরক এক সাক্ষাৎকারে জানিয়ে যান, বিশ্বকাপের পর এই সংস্করণে আর একদিনও অধিনায়কত্ব করবেন না।


সাকিব ফিরলে এই সংস্করণে তাঁকে অধিনায়ক হিসেবে আবার বিবেচনা করা হবে কিনা এক প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, 'এখানে পুনর্বিবেচনার কিছু নেই। এখনো সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দিয়েছি, তাকে শুধু দুই সিরিজের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে।'
সাকিবকে দীর্ঘমেয়াদের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছিল জানিয়ে জালাল ইউনুস আরো যোগ করেন, 'আপনারা জানেন, সাকিবকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছিল।


সে হিসেবে সব সংস্করণে এখনো সে আমাদের অধিনায়ক। সে ফিরলে আমরা ধরে নিচ্ছে, সাকিবই অধিনায়ক। সামনে কে অধিনায়ক থাকবে না থাকবে এখনো সে প্রশ্ন ওঠেনি। কারণ, আমরা জানি এখনো সে অধিনায়ক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর