শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সালমানের সম্পদ ৩১২ কোটি টাকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩, ১৩:০২

ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ ৩১২ কোটি টাকার বেশি। পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পদ বেড়েছে ৩৬ কোটি টাকার মতো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামায় সম্পদের এ তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। তিনি এবারও আওয়ামী লীগ থেকে ঢাকা–১ (নবাবগঞ্জ–দোহার) আসনে প্রার্থী হয়েছেন।


সালমান এফ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতক। হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় ১৪টি মামলা হয়েছিল, তবে তিনি সব কটিতে অব্যাহতি পেয়েছেন।

সালমান এফ রহমান ২০১৮ সালে সংসদ সদস্য হন। ওই বছর নিজের হলফনামায় অস্থাবর (টাকা, শেয়ার, সোনা ইত্যাদি) সম্পদ উল্লেখ করেছিলেন ২৭৬ কোটি টাকার কিছু বেশি। এবার যে ৩১২ কোটি টাকা দেখিয়েছেন, তার মধ্যে প্রায় ২৯৩ কোটি টাকা শেয়ার ও সমজাতীয় সম্পদ। ব্যাংকে জমা আছে ৯ কোটি টাকার মতো।

সালমান এফ রহমানের স্ত্রীর নামে ৩ কোটি ৬৭ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই কোটি টাকা দেখানো হয়েছে আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জামের মূল্যবাবদ। তাঁর ব্যাংকে আছে প্রায় ১ কোটি টাকা।


সালমান এফ রহমানের বার্ষিক আয় ২৫ কোটি ৩১ লাখ টাকার কিছু বেশি, যা ২০১৮ সালে ছিল ৯ কোটি ৩৫ লাখ টাকা। পাঁচ বছরে তাঁর আয় বেড়ে ২ দশমিক ৭ গুণ হয়েছে।

সালমান এফ রহমানের আয়ের বড় অংশ আসে শেয়ার ও সমজাতীয় বিনিয়োগ থেকে, পরিমাণ প্রায় ২৪ কোটি ৪৫ লাখ টাকা। স্থাপনার ভাড়া, চাকরি ও ব্যাংক সুদ খাতেও আয় আছে তাঁর।

হলফনামায় সালমান এফ রহমান স্থাবর সম্পদের হিসাবও দিয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া হলফনামার ওই পাতা অস্পষ্ট। তাঁর ঋণ কত, সেটাও অস্পষ্টতার কারণে জানা সম্ভব হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর