শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সফল বিয়ের গোপন রহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২০

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বন্ধু, প্রেমিক থেকে এখন তাঁরা দম্পতি। ভারতের গুজরাটের এক অনুষ্ঠানে অভিনেত্রী জানালেন সফল দাম্পত্য জীবনের রহস্য।


অনুষ্ঠানে পরিণীতির কাছে প্রশ্ন করা হয়, রাজনীতিতে তাঁর আগ্রহ আছে কি না। উত্তরে পরিণীতি বলেন, ‘আমি বলছি সফল বিয়ের গোপন কী! আমি অভিনয়শিল্পী, সে (স্বামী রাঘব চাড্ডা) রাজনীতিবিদ। বলিউড সম্পর্কে সে কিছুই জানে না। আমারও রাজনীতি নিয়ে জানাশোনা নেই। এ কারণেই আমাদের বিয়েটা দারুণ চলছে।’


 সেপ্টেম্বরে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় রাঘব ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। ঐতিহাসিক শহর উদয়পুরে হয় এই রাজকীয় বিয়ে।


তবে ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে।


তখন সূর্য অস্তমিত, সূর্যকে সাক্ষী রেখে পাঞ্জাবি রীতি অনুযায়ী চিরবন্ধনে আবদ্ধ হয়েছেন রাঘব আর পরিণীতি। কনেরূপে পরিণীতি এদিন হয়ে উঠেছিলেন স্বপ্নের ‘পরি’।


পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরও ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠানের পর পুরো লীলা প্যালেসের আনাচকানাচ গুঞ্জরিত হয়েছিল ‘ধড়কন’ ছবির গান ‘দুলহে কা সেহরা’। আর পরিণীতির বিদায়বেলায় লীলা প্যালেসের অন্দর থেকে ভেসে আসছিল ‘অ্যায় কবিরা’ গানটি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকার সমাগম হয়েছিল তাঁদের বিয়ের আসরে। পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে শামিল হতে পারেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর