শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মানুষ ভজলে সোনার মানুষ হবি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৫

সিরাজদিখান থানার পরেই সেতু পেরিয়ে বাঁয়ের রাস্তায় ঢুকতেই লোহা-ইস্পাতের সরু দীর্ঘ এক সেতু। নিচ দিয়ে বেয়ে যাচ্ছে ইছামতী। এই সেতু পেরিয়ে আঁকাবাঁকা পিচঢালা পথ ধরে কয়েক কিলোমিটার পেরিয়ে ভাসানচর সেতু। বছরখানেক আগেও এখানে গাড়ি থেকে নেমে নামতে হতো সেতুর নিচে। নদীর পার ধরে গ্রামীণ হাঁটা পথ। এবারও নামতে হলো, তবে গাড়ি নিয়ে। সরু পিচঢালা পথ তৈরি হয়েছে। ইছামতী এখানেও।


ইছামতীর পার ধরে যেতে যেতেই গন্তব্যের আবহ ভালোই বোঝা গেল। মানুষ যাচ্ছে, মানুষ আসছে। একটু পরপর মোটরবাইক আর ইজিবাইক। ধীর লয়েই চালাতে হচ্ছিল গাড়ি। এগোতে এগোতে সুরের মূর্ছনা আর গানের বাণী স্পষ্ট হচ্ছিল, ধন্য ধন্য বলি তারে...।


ইছামতীর পাড়ে পদ্মহেম ধাম। বটবৃক্ষের তলায় শানবাঁধানো মঞ্চে শ্বেতসঙ্গতে সাধু-বাউলেরা শোনাচ্ছেন লালন সাঁইয়ের বাণী।  শনিবার (২ ডিসেম্বর) রাত তখন ১২টা পেরিয়ে গেছে। দরাজ গলায় চুয়াডাঙ্গার লতিফ শাহ গাইছেন, ধন্য ধন্য বলি তারে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ‘ধন্য প্রহর’ চলছে তখন।


পদ্মহেম ধামের সাধুসঙ্গ এবার এক দিনের। শনিবার (২ ডিসেম্বর) আগমনী পর্ব দিয়ে শুরু হয়েছে সাধুসঙ্গ। বিকেল পেরোনোর পর সন্ধ্যায় ভক্তি পর্ব।

কবির জানান, দেশের বর্তমান পরিস্থিতে এবারের আয়োজনে দূরের অনেক সাধু-গুরু আসতে পারেননি। আগামী ফাল্গুন মাসে আবারও সাধুসঙ্গ আয়োজনের ইচ্ছা রয়েছে তাঁদের।
এ পর্বে লালন সাঁইয়ের ভক্তিমূলক গান করেছেন সাধক বাউলেরা। তাঁদের কাছে এসব হলো বাণী। অধ্যাত্মবাদ, প্রকৃতি—বিষয় সবই। তবে এগিয়ে থাকে মানবতা, মানবিকতা।


সাধুসঙ্গের ভক্তিপর্বের শুরু হয় ধন্যপর্ব। এই যে আমি মানে আমি, আমাকে, আমার প্রকৃতি যে সৃজন হয়েছে, তাতে আমি ধন্য। কৃতজ্ঞচিত্তের গান-বাণী। মধ্যরাত পেরিয়ে চলে এই পর্ব।


ইছামতী নদীর পাড়ে বিস্তীর্ণ মাঠ। মাঠের পাশে বটগাছ। এসব ঘিরেই গড়ে উঠেছে পদ্মহেম ধাম। রাজধানীর কাছে লালনচর্চার দারুণ এক উদ্যোগ। পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন (একতারা সাঁই হিসেবে দীক্ষিত)। তিনি বললেন, ‘২০০৬ সাল থেকে এই সাধুসঙ্গের আয়োজন করা হচ্ছে। এবার এটি ১৯তম সাধুসঙ্গ। সাধুসঙ্গের মাধ্যমে আমাদের এই অঞ্চলে লালন সাঁইয়ের বাণী প্রচারিত হচ্ছে, এটা বড় কথা। তরুণসহ সব প্রজন্মের মানুষের মধ্য লালন সাঁইয়ের গান ও বাণী ছড়িয়ে দিতে আমাদের এই চেষ্টা।’ প্রতিবছরের মতো এবারও দেখা গেল রাজধানী থেকে অনেক তরুণই এসেছেন সাধুসঙ্গের গান শুনতে।

কবির জানান, দেশের বর্তমান পরিস্থিতে এবারের আয়োজনে দূরের অনেক সাধু-গুরু আসতে পারেননি। আগামী ফাল্গুন মাসে আবারও সাধুসঙ্গ আয়োজনের ইচ্ছা রয়েছে তাঁদের।

এরপরও পদ্মহেম ধামের বটতলায় লালনের বাণী শুনিয়েছেন কুষ্টিয়ার রাজ্জাক বাউল, ছমির বাউল, চুয়াডাঙ্গার আজমেরি ফকির, ফরিদপুরের পাগলা বাবলু, শিল্পকলা একাডেমির সাধুমেলার সেবক বিদ্যুৎ খ্যাপা, বাউলশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হিরক রাজা, বাউল লগ্নাসহ অনেকে। আর পুরো দোসরপাড়া গ্রাম, ইছামতীর এপার-ওপারের মানুষ অপার হয়ে শুনেছেন লালনসংগীত।


রাত দুইটা পেরিয়ে যখন ফিরতি পথ ধরেছি, তখন গোষ্ঠলীলা শুরু হয়েছে। সহযাত্রী নর্মদা মিথুন বললেন, ‘এখানে এসে মনে হলো সবকিছুর উৎস মানুষ। মানুষকে কেন্দ্র করেই সব।’ ইছামতীর পারের এ আয়োজন আলো-আঁধারি, প্রকৃতি-মানুষে একাকার হয়ে যায়। সাধুসঙ্গকে কেন্দ্র করে ইছামতীর তীরে বসে যায় গ্রামীণ খাবারের স্টল, লেইস-ফিতাসহ নানা পণ্যের বাহারি স্টল। নাগরদোলাও চলে আসে আনন্দ দিতে। এভাবেই সার্থক হয় মানুষের চেষ্টা।

ধন্য প্রহর শেষ হতে হতে পেরিয়ে যায় মধ্যরাত। সাধুসঙ্গের রীতি মেনে শুরু হয় গোষ্ঠলীলা। এরপর রাত আড়াইটার দিকে বাল্যসেবা বা বিশ্রাম। সবার জন্যই সবজি খিচুড়ি। রোববার সকালে দিন বরণ করা হয় সাধুসঙ্গে। আগমনী পর্ব দিয়ে সমাপন ঘটে এবারের আয়োজনের। এ আয়োজনে সহযোগিতা করেছিল দি সিটি ব্যাংক লিমিটেড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর