শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল ফিনল্যান্ড

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩, ১২:৫৬

রাশিয়ার সঙ্গে সীমান্তের পারাপারের সব জায়গা (ক্রসিং) বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। হেলসিঙ্কির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ফিনল্যান্ডের ভূখণ্ডে অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে মস্কো অব্যাহতভাবে সহায়তা করে আসছে।

সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যকার সীমান্ত দিয়ে ফিনল্যান্ডে ঢোকা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা অনেক বেড়েছে। এ পটভূমিতে চলতি মাসে স্থলপথে সীমান্তের আটটি পারাপারের জায়গার মধ্যে সাতটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিনল্যান্ড সরকার জানিয়েছে, একমাত্র চালু থাকা আর্কটিক অঞ্চলে অবস্থিত রাজা-জোসেপ্পি সীমান্ত পারাপারের জায়গাটিও কাল বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হবে। আপাতত দুই সপ্তাহের জন্য এই পারাপারের জায়গা বন্ধ রাখা হবে। পণ্য পরিবহনের জন্য শুধু একটি রেলক্রসিং চালু রাখা হবে।

এ মাসে রাশিয়া থেকে ফিনল্যান্ডে প্রায় ৯০০ অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন। ফিনল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিবাসনপ্রত্যাশী মরক্কো, পাকিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।

ফিনল্যান্ডের সরকার আরও জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীরা জল ও আকাশপথেও তাদের দেশে আসছেন।


এক বিবৃতিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বলেন, অভিবাসনপ্রত্যাশীদের এই ঢল বন্ধ করতে হেলসিঙ্কি বদ্ধপরিকর।

পেটেরি অর্পো অভিযোগ করে বলেন, অভিবাসনপ্রত্যাশীদের ফিনল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে মস্কো। এর মধ্য দিয়ে রাশিয়া ‘প্রভাব বিস্তারের অভিযানে’ নেমেছে। এটাকে একধরনের ‘হাইব্রিড আক্রমণ’ বলে অভিহিত করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর