শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়ের পরদিনই হাসপাতালে গেলেন পরম-পত্নী পিয়া!

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৩, ২০:০১

 
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনো-সমাজকর্মী পিয়া চক্রবর্তী সোমবার (২৭ নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য পরদিন মঙ্গলবার (২৭ নভেম্বর ) দুপুরেই হাসপাতালে নিতে হলো পিয়াকে। নবদম্পতি বিয়ের ছবি সমাজমাধ্যমে দেওয়া মাত্রই শুভেচ্ছা আর ভালবাসার বন্যা বয়ে যায়।

পরমব্রত নিজেই জানিয়েছেন, খুব জাঁক-জমক না থাকলেও ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠ বন্ধুরা নৈশ ভোজে যোগ দিয়েছিলেন। কিন্তু হরিষে বিষাদ! ফুলশয্যার রাত কাটতে না কাটতেই নববধূকে যেতে হলো হাসপাতালে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হবে পরম-ঘরনি পিয়ার।

বেশ কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল তার। সেই অসহনীয় কষ্টের কথা জানিয়ে সমাজমাধ্যমে স্টেটাস দিয়েছিলেন পিয়া। পরে তীব্র ব্যাথা বাড়তেই; তড়িঘড়ি হাসপাতালে নিতে হয়েছে তাকে। তবে পিয়া এখন কেমন আছেন, সবশেষ খবর অবশ্য কোনো সূত্রেই জানা যায়নি।

বলা ভালো, টলিউডের ‘মোস্ট এলিজেব্‌ল ব্যাচেলর’পরমের বিয়ে নিয়ে অনেক দিন ধরেই চলছিলো গুঞ্জন। সঙ্গীতশিল্পী-বন্ধুর প্রাক্তন স্ত্রী, পরমের ভাল বন্ধু থেকে পিয়া যে কখন পরম বন্ধু হয়ে উঠেছিলেন, সে কথা এতোদিন গোপনই ছিলো।

শোনা যায়, বিভিন্ন সময় একসঙ্গে কাজ করেছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের রসায়ন বদলে যায়। সবশেষ সরাসরি বিবাহবাসর থেকে বরকনের ছবি পোস্ট করে ভক্ত-দর্শকদের অনেকটাই চমকে দেন পরম। কড়া নিরাপত্তায় বিয়ে শেষে ভবানীপুরের বাসায় ছিলো আপ্যায়ন। অতিথির সংখ্যা ছিলো সীমিত। পরে সিনে জগতের সকলকে নিয়ে গ্রান্ড পার্টি করার ইচ্ছে তাদের।
তথ্যসূত্র : এপিবি। ডেস্ক রিপোর্ট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর