শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পানিশূন্যতায় ভুগছে ফিলিস্তিনি শিশুরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩, ১৭:৪৯

দিন যত যাচ্ছে ফিলিস্তিনের গাজার পরিস্থিতি খারাপ হচ্ছে। খাবার-পানির অভাব এখন এতটাই প্রকট, শিশু-বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে।

ফিলিস্তিনি মায়েরা বলছেন, তাদের শিশু সন্তানরা পানিশূন্যতায় ভুগছে। খাবারের অভাবের কারণে ওজম কমে যাচ্ছে তাদের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানায় কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, মধ্য গাজার স্কুল ও হাসপাতালে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি মায়েরা শিশুদের পানিশূন্যতা ও মারাত্মকভাবে কম ওজনের কথা জানিয়েছেন।

ইয়ামেন মোহাম্মদ হাজ্জাজ নামে দেড় বছর বয়সী এক ছেলের মা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তারা শুজাইয়া পাড়া থেকে আল-নুসিরাত ক্যাম্পে বাস্তুচ্যুত হয়েছিলেন। ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলে এখন বসবাস করছেন তারা। ইয়ামেন বলেছেন, তার সন্তান পানিশূন্যতায় ও ডায়রিয়ায় ভুগছে।

আরেক নারী শিশু সন্তান গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়েছে। পুষ্টির অভাবের ফলে তার অর্ধেক ওজন কমে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত অক্টোবরের মাঝামাঝি থেকে গাজায় ৩৩ হাজার ৫৫১ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ভুক্তভোগীদের বেশিভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে অবরুদ্ধ গাজাকে একেবারে বন্ধ করে দেয় ইসারয়েল। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় খাবার-পানি-চিকিৎসা সেবাসহ অন্যান্য পরিষেবা। সম্প্রতি ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু যুদ্ধের তীব্রতার কাছে সাধারণ মানুষের জন্য পাঠানো এ ত্রাণ যথেষ্ট নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর