শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড পেল ডিপিডিসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৪

প্রথমবারের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বুধবার (৮ নভেম্বর) মালয়েশিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানের ১৯তম আসরে পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

১৯তম আসরে ডিপিডিসি ‘পাওয়ার ইউটিলিটি অব দ্য ইয়ার-বাংলাদেশ’ ও ‘ইনোভেটিভ পাওয়ার টেকনোলজি অব দ্য ইয়ার-বাংলাদেশ’ এ দুই বিভাগে পুরস্কার জিতেছে। ডিপিডিসির হয়ে পুরস্কার গ্রহণ করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান।

এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডের ১৯তম ‘অ্যাওয়ার্ড ডিনার’ প্রোগ্রাম এ পাওয়ার ইন্ডাস্ট্রির অস্কার নামে পরিচিত। এ পুরস্কারটি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার।

এ অনুষ্ঠানে ‘অ্যাওয়ার্ড ডিনার’ প্রোগ্রামের মাধ্যমে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উদ্বোধনী ও যুগান্তকারী প্রকল্প ও উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়। পারফরম্যান্সের ভিত্তিতে সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করে তাদের সাফল্যকে উদযাপন করা হয়।

বাংলাদেশের মধ্যে ডিপিডিসিই একমাত্র পাওয়ার ইউটিলিটি যারা এ মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। এর আগে বাংলাদেশের কোনো পাওয়ার ইউটিলিটি এ পুরস্কার পায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর