শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে সিইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩, ১২:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুমতি নিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ সময় তারা জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিনকে অবহিতও করবেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে রাষ্ট্রপতির বাসভবন গণভবনে ঢোকেন ইসির নীতিনির্ধারণী কর্মকর্তারা। সিইসির সঙ্গে রয়েছেন তার চার কমিশনার।

এর আগে বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়টি জানান। তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় মো. সাহাবুদ্দিন তাদের দেখা করার সময় দিয়েছিলেন।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে কমিশন জানাবে। প্রস্তুতির ব্যাপারে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তাও শুনবে। তবে তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। আগামী বুধবারের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি।

সূত্র জানিয়েছে, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ভোটের উপকরণ জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। আর ব্যালট বাক্সও মাঠ পর্যায়ে যাচ্ছে শুক্রবার (১০ নভেম্বর) ও শনিবার (১১ নভেম্বর)। ছাপানো হচ্ছে মনোনয়নপত্রও। এক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে সংস্থাটি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।

সংবিধান অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। তার আগের নব্বই দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৫২ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর