শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘দুই’ সাকিবের আঘাতে চাপে শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৩, ১৭:০৪

ইনিংসের শুরুতে শরিফুল ইসলামের বলে ওপেনার কুশল পেরেরার উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। তাদের জুটিতে উঠেছিল ৬১ রান।

তবে এরপর দুই সাকিব তথা তানজিম হাসান সাকিব ও সাকিব আল হাসানের পর পর দুই ওভারের আঘাতে চাপে পড়েছে লঙ্কানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে শ্রীলঙ্কা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। একাদশে পরিবর্তন এসেছে একটি। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশে বদল এসেছে দুটি। করুণারত্নে ও হেমান্থার জায়গায় এসেছে কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা।

ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল বাংলাদেশের। প্রথম ওভারেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে বিদায় করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারের শেষ বলে শরিফুলের অফ স্টাম্পের বেশ বাইরের বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি কুশল (৪)। ব্যাটের কোনায় লেগে ক্যাচ উঠেছিল স্লিপে থাকা নাজমুল হোসেনের দিনে। কিন্তু তার আগেই বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন উইকেটকিপার মুশফিকুর রহিম।
শুরুর দিকে পাওয়া সেই ধাক্কা অবশ্য খুব দ্রুতই কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ইনিংস মেরামত শুরু করেন। তাদের জুটিতে আসে ৬১ রান। তবে এই জুটি ভেঙে স্বস্তি এনে দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে সোজা ব্যাটে লন-অনে তুলে মারতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু ঠিকঠাক টাইমিং হয়নি। সেখানে থাকা শরিফুল দারুণভাবে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন।

পরের ওভারে আঘাত হানেন তানজিম সাকিব। এবার সেট ব্যাটার নিশাঙ্কাকে বিদায় করেন এই ডানহাতি পেসার। তার দ্রুতগতির বল নিশাঙ্কার ব্যাটে কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। ওয়ানডে বিশ্বকাপে এটাই তানজিম সাকিবের প্রথম উইকেট। এর আগে ৩৬ বলে ৪১ রান করেছেন নিশাঙ্কা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর