শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বেনাপোল দিয়ে এল ৬১ হাজার ৯৫০ ভারতীয় ডিম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৩, ১৪:০৯

বেনাপোল দিয়ে প্রথম দিনে ৬১ হাজার ৯৫০ ভারতীয় ডিম আমদানি করেছে বিডিএস করপোরেশন ঢাকা নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে এ ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এদিকে ডিমের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছে এমি এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছেন। যার প্রতিটি ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। এর উপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এলসি খরচ, রপ্তানি খরচ, পোর্ট চার্জ, সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরলে নয় টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে থাকবে। এসব ডিম বাজারে বিক্রি হবে প্রতি পিস ১২ টাকা করে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে আমদানি করা ডিমের চালানটি বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর