শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৮১ রানে অলআউট হয়ে ১৫১ বল আগেই হারল বাংলাদেশের মেয়েরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩, ১৪:৪৫

আগের দিন ছেলেদের ক্রিকেট নিয়ে কথা বলতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতিকে। ওই দলের হতাশার ব্যাটিং এবার করলেন তারাও।

কোনো ব্যাটার পার হতে পারলেন না ২০ রানও। ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মেয়েরা অলআউট হয়েছে ৮১ রানে। ম্যাচও হারতে হয়েছে তাদের।
শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ৮১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ওই রান ১৫১ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।

শুরুটা খুব একটা মন্দ হয়নি বাংলাদেশের। অষ্টম ওভারে এসে প্রথম উইকেট হারায় তারা। ১৭ বলে ৬ রান করা শামীমা সুলতানাকে আউট করেন সাদিয়া ইকবাল, উম্মে হানির হাতে ক্যাচ দেন তিনি। এই সাদিয়াই ফেরান বাংলাদেশের বাকি দুই টপ অর্ডার ব্যাটারকে।

শামীমাকে ফেরানের পরের বলেই সোবহানা মোস্তারিকে বোল্ড করেন তিনি। নিজের পরের ওভারে এসে ফারজানা হককে এলবিডব্লিউ করেন ৩৭ বলে ৮ রান করার পর। এক রানের ব্যবধানে তিন উইকেট হারানো দলকে এরপর একটু আশা দেখান অধিনায়ক নিগার সুলতানা।

কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি। ২ চারে ৩২ বলে ১৩ রান করে নিদা দারের বলে বোল্ড হন জ্যোতি। এর বাইরে ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পেরেছেন ফাহিমা খাতুন ও রিতু মণি। ৩৭ বলে ১৮ রান করেন ফাহিমা, ২১ বলে ১৪ রান আসে রিতুর ব্যাট থেকে।

পাকিস্তানের পক্ষে ৯ ওভারে দুই মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪ উেইকেট নেন সাদিয়া ইকবাল। এছাড়া তিনটি করে উইকেট পান উম্মে হানি ও নিদা দার।

রান তাড়ায় নামা পাকিস্তানের ২৭ রানেই তিন উইকেট তুলে নিয়ে কিছুটা আশা দেখিয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটার সিদরা আমিনকে ১৮ বলে ৭ রান করার পর নাহিদা এলবিডব্লিউয়ের ফাঁদে পেলেন। আরেক ওপেনার সাদিফ শামস হন রান আউট।

৮ বলে ৩ রান করা বিসমাহ মারুফকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। কিন্তু এরপর দলের হাল ধরেন নিদা দার। মুনিবা আলির সঙ্গে ১৫ রানের জুটি গড়েন নিদা। ১৯ বলে ৬ রান করা মুনিবাকে ফাহিমা বোল্ড করেন।

পরে আলিয়া রিয়াজকে সঙ্গে নিদার জুটি হয় ২৮ রানের। ২১ বলে ১৬ রান করা আলিয়াকেও নাহিদা এলবিডব্লিউ করেন। কিন্তু নিদাকে ফেরানো যায়নি। ৩ চারে ৫৯ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর