শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩, ১৬:৫৬

চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। এটি চলতি একাদশ সংসদের ২০২৩ সালের ৫ম অধিবেশন।


আর এটিই একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর