শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩, ১৪:২৮

সার্জারি সফল হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতি ২০ অক্টোবর পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, আমি আপনার সাম্প্রতিক মেডিকেল সার্জারির বিষয়ে অবহিত হয়েছি।


আপনি ভালো হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি আরো বলেন, আপনার সুস্বাস্থ্য এবং সামনের দিনগুলোতে উন্নত কর্মশক্তির জন্য প্রার্থনা করি।


এর আগে বৃহস্পতিবার (অক্টোবর ১৯) সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের (Prof. Kofidis Theodoros) তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়।


বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর