শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়, সন্ত্রাস-উগ্রবাদ পছন্দ করে না

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১৬:৩৪

জনগণ এখন শান্তিপূর্ণ নির্বাচন চায়, তারা আর সন্ত্রাস-উগ্রবাদ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।

তিনি বলেন, আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি।


এখন যারা নির্বাচনে আসবেন, তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবেন। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তার জবাব জনগণই দেয়। এখন জনগণ কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে না। জনগণ চায়, সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে।
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবে- উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত, পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল, পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কাজ চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরা স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর