শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর 

প্রকাশিত:
১৪ জুন ২০২৩, ১৮:৩৭

 
 
 
লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ১৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্র শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর। 
এ সময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়, শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, অন্ধত্ব প্রতিরোধ করে, সকল ধরনের মৃত্যু হার শতকরা ২৪ ভাগ হ্রাস করে, হাম জনিত মৃত্যু হার ৫০ ভাগ হ্রাস করে ও ডায়রিয়া জনিত মৃত্যু হার ৩৩ ভাগ হ্রাস করাসহ শিশুর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ১ম রাউন্ডে জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হবে। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র রয়েছে। লক্ষ্মীপুর সদরে ১ লাখ ১২ হাজার, রায়পুরে ৪৪ হাজার ৩০২, রামগঞ্জে ৪৫ হাজার ১০১, রামগতিতে ৪১ হাজার ২৮৩, কমলনগরে ৩৬ হাজার ৬৪৭ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩০৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৮৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৯৫১ জনসহ ২ লাখ ৯৬ হাজার ৬৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
প্রথম সারির সুপার ভাইজারের তত্ত্বাবধানে জেলাজুড়ে কাজ করবেন স্বাস্থ্য কর্মীরা। এর মধ্যে স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর