শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রী

মানুষের জন্য কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩, ১৩:৩১

প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ-সমাপনী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পাঁচটি প্রকল্প/কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জিইএমএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, আজ যারা প্রশিক্ষণ নিয়েছেন সবচেয়ে বড় কথা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকতে হবে।

তিনি বলেন, তারা (জনগণ) রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে যে অর্থ উপার্জন করে সে উপার্জনের টাকা দিয়ে আমাদের সবার সবকিছু চলে। এ কথা আমাদের ভুললে চলবে না। সব সময় মাথায় রাখতে হবে এ যে খেটে খাওয়া মানুষ তাদের কষ্টের ফসলটাই আমরা ভোগ করি।

শেখ হাসিনা বলেন, জনগণকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দেখতে হবে।

নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের টেনিউর (সরকারের মেয়াদ) শেষ। তারপর আবার ইলেকশন হবে, জনগণ যদি আমাদের ভোট দেয় আসব, নইলে ঠিক আছে, তাছাড়া বয়স হয়ে গেছে।

দেশের ভেতরেও শত্রু আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের শত্রু দেশের বাইরে থেকে আসা লাগে না, দেশের ভেতরেও আছে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা ৭৫-এর খুনি, তারা ও তাদের আওলাদ যারা আছে এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব।

উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে, মুদ্রাস্ফীতি; এ ব্যাপারে মাঠে গেলে সবাই দেখতে হবে, ব্যবস্থা নিতে হবে, উৎপাদন বাড়াতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর