শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মেসিকে নিয়েও প্লে-অফে উঠতে পারল না মায়ামি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩, ১১:৫১

ইনজুরি কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি। আর মেসির ফেরা মানেই যেন ইন্টার মায়ামির জয়।

কিন্তু ব্যতিক্রম হলো এবার। সিনসিনাটির কাছে ১-০ গোলে হেরে মেজর লিগ সকারে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মায়ামি। এই মৌসুমে কেবল দুটি ম্যাচ আছে আর তাদের।
হ্যামস্ট্রিং চোটের কারণে টানা পাঁচ ম্যাচ খেলতে পারেননি মেসি। এই ম্যাচে খেলেছেন যদিও বদলি হিসেবে। মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে। তখনো খেলায় গোলশূন্য সমতা ছিল। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে জয়সূচক গোলটি পায় সিনসিনাটি। তাতেই শেষ হয়ে যায় মেসিদের প্লে-অফ খেলার স্বপ্ন।

এই হারে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলর ১৪'তে আছে মায়ামি। শেষ দুই ম্যাচে জিতলেও প্লে-অফ খেলা হবে না তাদের। যদিও সেই দুই ম্যাচে মেসি খেলবেন কি না সেটাও অনিশ্চিত। কেননা ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ অক্টোবর। শেষের আগের ম্যাচটি সময় জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন মেসি। ২০২৪ সালে ফেব্রুয়ারির শেষ দিকে আবারও মায়ামির হয়ে খেলতে দেখা যাবে তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর