শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৩, ১৫:০১

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে পদক পুনরুদ্ধার করতে বুধবার(৪ অক্টোবর) চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ কাবাডি দল। ম্যাচে জয়ের বিকল্প ছিল না তুহিন তরফদারদের।

তবে ৩১-১৮ পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে চাইনিজ তাইপে।
আজ ম্যাচটি ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচে তাইপে জিতে সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত করেছে।

পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, তাইপে ও জাপান। ভারত এই গ্রুপে শীর্ষস্থান অধিকার করবে সেটা অনুমেয়। তাইপে টানা তিন ম্যাচ জিতেছে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও তাইপের গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করতে কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ, থাইল্যান্ড ও জাপান তিন দলের মধ্যে কারোরই তিন ম্যাচ জয়ের আর সুযোগ নেই।

পুরুষদের পদক হাতছাড়া করার দিন ছিল নারী দলের খেলাও। নারী দল আগের ম্যাচে নেপালের বিপক্ষে হেরেই পদক হাতছাড়া করেছে। আজ ইরানের বিপক্ষেও নাস্তানাবুদ হয়েছে তারা। ইরান যেখানে ৫২ পয়েন্ট নিয়েছে, সেখানে বাংলাদেশ মাত্র ১৫ পয়েন্ট নিতে সক্ষম হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর