শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নেত্রকোণায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৩, ১২:১২

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোণা বিসিকের উপব্যবস্থাপক আক্রাম হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান,নেত্রকোণা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, কারীগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রতিনিধি, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি জহিরুল হাসান প্রমূখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত এক দশকেরও বেশি সময় ধরে ডিজিটাল বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ২০১২ সাল থেকে বাংলাদেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করে আসছে।

২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবসটি ঘোষণা করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’। আওয়ামীলীগ সরকার ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এজন্য সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নয়নে একটি দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।


ইতোমধ্যে সরকার ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করেছে। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানোই দিবসটি উদযাপনের লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতা বাড়লে শ্রমিকরা বেশি মজুরি পাবেন। মালিকরাও অধিক মুনাফা পাবেন। ভোক্তারা পাবেন সস্তায় মানসম্মত পণ্য ও সেবা। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের আয় বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন সহজ হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর