শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বরিশালের নতুন মেয়র খোকন সেরনিয়াবাত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ২২:১৪

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

রিটা‌র্নিং অ‌ফিসার মো. হুমায়ুন কবীরের ঘো‌ষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতী‌কের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পে‌য়ে‌ছেন ৮৭ হাজার ৮০৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পে‌য়ে‌ছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। তৃতীয় স্থা‌নে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিলঘড়ি প্রতীকের কামরুল আহসান রুপন পে‌য়ে‌ছেন ৭ হাজার ৯৯৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ‌পে‌য়ে‌ছেন ৬ হাজার ৬৬৫ ভোট।
অপর‌দি‌কে জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ‌পে‌য়ে‌ছেন ২ হাজার ৫৪৬ ভোট। এছাড়া হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার পে‌য়ে‌ছেন ২৩৮১ ভোট। হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান পে‌য়ে‌ছেন ৫২৯ ভোট।

এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ করা হয়।

প্রসঙ্গত, বরিশালে এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের চেয়ে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।

আর নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর