শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারী বর্ষণে নিউইয়র্ক সিটিতে বন্যা, জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪

প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে শহরের রাস্তাঘাট, পার্ক, স্কুল, সাবওয়ে স্টেশনসহ অনেক অঞ্চল তলিয়ে গেছে।

এমন পরিস্থিতিতে শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যয় আটকে পড়া মানুষদের উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়। এছাড়া শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানি তলিয়ে গেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে প্রায় ৮ ইঞ্চি বৃষ্টি হয়েছে। ১৯৪৮ সালের পরে এটি ছিল রেকর্ড পরিমাণ বৃষ্টি। ব্রুকলিনে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তা মাত্র তিন ঘণ্টায় হওয়ায় শহরের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিউইয়র্ক সিটির প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগারওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পরিবর্তিত আবহাওয়ার ধরণটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের অবকাঠামো যতোটা নিতে পারবে জলবায়ু তার চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল শুক্রবার সকালে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে বন্যার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানের বাসিন্দাদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শহরের অবস্থা বিপজ্জনক এবং জীবনের জন্য হুমকিস্বরূপ।

এদিকে বন্যার কারণে বিভিন্ন সাবওয়ে লাইনের পাশাপাশি মেট্রো উত্তর কমিউটার ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি। শহরের অন্তত চারটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আংশিক স্থগিত করা হয়েছে আরও ১২টি লাইন। বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।

নিউইয়র্কে মূলত সপ্তাহখানেক ধরেই বৃষ্টিপাত হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতে এই মাসে এখন পর্যন্ত প্রায় ১৪ ইঞ্চি বৃষ্টি হয়েছে। আর ১৮৮২ সালের পর থেকে এটি সবচেয়ে আর্দ্র সেপ্টেম্বরে পরিণত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর