শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘জিন প্রকৌশল মেডিক্যাল গবেষণায় নতুন দিক উন্মোচন করবে'

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৯

স্বাস্থ্য ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি সংশ্লিষ্ট গবেষনার অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন স্বাধীনতা পদক প্রাপ্ত বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. হাসিনা খান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিশেষায়িত ডায়াগনস্টিক ল্যাব, গবেষণাগার এবং চিকিৎসাকেন্দ্র এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড পরিদর্শন এসে তিনি এ মন্তব্য করেন।


এসপেরিয়ার প্যাথলজি ল্যাব, মলিকিউলার ল্যাব, জেনেটিক ল্যাব, জিনোম সিকুয়েন্সিং ল্যাব, ক্যারিওটাইপিং ল্যাব, হিস্টোপ্যাথলজি ল্যাব, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ল্যাব এবং অনকোলজি সেন্টার পরিদর্শন করেন তিনি।

পরে 'মেডিক্যাল গবেষণায় জেনেটিক্স ও বায়োটেকনোলজির গুরুত্ব' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম বাকী মাসুদ এবং চীফ কনসালটেন্ট ডা. আবদুর রব ল্যাবের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন।
এ সময় অধ্যাপক হাসিনা খান বলেন, গবেষণায় চট্টগ্রাম তথা বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে মলিকুলার গবেষণা। ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রাণীকুলের বর্তমান এবং ভবিষ্যতের সকল রোগের নিখুঁত বিশ্লেষণ জিনোম সিকোয়েন্সের মাধ্যমে করা সক্ষম।

সেমিনারে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আদনান মান্নান, প্রভাষক আফরোজা আক্তার তন্বী, মহব্বত হোসেন এবং এসপেরিয়া হেলথ কেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক জয়নব রুমা ও জাহেদুল আলম।

এ সময় বক্তারা এসপেরিয়ায় একটি অলাভজনক রিসার্চ সেন্টার গঠন করতে যাচ্ছেন বলে জানান। যেখানে উদ্ভুত সকল মহামারির নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর