শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইসি

এনআইডি সেবা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুরোদমে চালু হতে পারে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুরোদমে চালু হতে পারে।

বুধবার (২০ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় সংস্থাটি। ফলে ব্যাংক, বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭১টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। এছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সেবাগ্রহীতা ভোগান্তিতে পড়লে ইসির থেকে জানানো হয় বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সার্ভার চালু করা হবে। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার্ভার পুরোপুরি চালু হয়নি। কেবল মাত্র ইসির সঙ্গে চুক্তিভুক্ত ১৭১টি পার্টনার সার্ভিসদের সংযোগগুলো সচল করা হয়।

এ বিষয়ে ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন বলেন, পার্টনার সার্ভিসদের সংযোগ চালু হয়েছে। রাতেও রক্ষাণাবেক্ষণের কাজ চলবে। আশাকরি, বৃহস্পতিবার পুরোপুরি চালু হবে। এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

ইসি সচিব মো. জাহাংগীর আলম এ বিষয়ে বলেন, কখনো সাটডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটি আগাম জানানো সম্ভব হয় না। ইলেকট্রনিক ডিভাইস যে সময় সাটডাউন হতে পারে। যেখানে তথ্য ভাণ্ডার থাকে সেখানেই সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার সবার থাকে সুরক্ষার জন্য।

অনেক সেবাগ্রহীতা থাকায় কোনো আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাটাবেজ একটি তো ঝুঁকি তো থাকবেই। এটি আসলে করার কিছু নেই। আগে বুঝতে হবে বিপদ বা রেগুলার রক্ষণাবেক্ষণ, এ জাতীয় বিষয়গুলো, ঝুঁকি সব সময় থাকে। যখন যে পরিস্থিতি আসবে, সে অনুযায়ী প্রতিরক্ষা করতে হবে। একটি ব্যাংকের যেমন যে কোনো সময় ঝুঁকি থাকে, তেমন এত বড় ডাটাবেজ, আমাদেরও ঝুঁকি আছে।

এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড় রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য। এসব তথ্য থেকেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবাগ্রহীতাদের পরিচিতি নিশ্চিত করে নেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর